বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন স্থানে মঙ্গলবার অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ ৪জনকে আটক করেছে পুলিশ। মাদক উদ্ধারের এ ঘটনায় থানায় পৃথক ৩টি মামলা দায়ের করা হয়েছে।
গৌরনদী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে থানা পুলিশ অভিযান চালিয়ে টরকী বন্দর এলাকা থেকে ৫০ গ্রাম গাঁজাসহ টিটু হাওলাদার, দক্ষিণ বিজয়পুর থেকে ১০ পিস ইয়াবাসহ হানিফ হাওলাদার, আমিনুল ইসলাম বাপ্পী ও লাখেরাজ কসবা থেকে ১৮ পিস ইয়াবাসহ হাসান সরদারকে আটক করে।
এ ঘটনায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক ৩টি মামলা হয়েছে বলেও জানান তিনি।
ঢাকা, ৮ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





