বনশ্রীতে গৃহকর্মী নিহতের ঘটনায় শুক্রবার (৪ আগস্ট) রাতে খিলগাঁও থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার (৫ আগস্ট) সকালে মতিঝিল বিভাগের খিলগাঁও জোনের সিনিয়র সহকারী কমিশনার নাদিয়া জুই এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘নিহত গৃহকর্মী লায়লীর স্বামীর ভাই শহিদুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেছেন। গতকাল রাতে মামলা করা হয়। গৃহকর্তা, তার স্ত্রী ও বাড়ির কেয়ার টেকারসহ ২-৩ জনকে অজ্ঞাত রেখে মামলা করা হয়।
এমএনজে





