চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিদ্যুৎ বিপর্যয় ঘটেছে। বুধবার ভোর সোয়া ছয়টা থেকে সকাল ৮টা ২০ মিনিট পর্যন্ত বিমানবন্দরে বিদ্যুৎ ছিল না। এতে প্রায় দুই ঘণ্টা সেখানে বিমান চলাচল বন্ধ ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বিমানবন্দরের অভিবাসন শাখার অতিরিক্ত উপকমিশনার তারেক আহমেদ জানান, ওই সময় পুরো বিমানবন্দরে বিদ্যুৎ ছিল না। সংকেত-বাতিও জ্বলেনি। এ কারণে বিমান চলাচল করেনি। ওমান এয়ারের একটি ফ্লাইটের সকাল ৮টা ১০ মিনিটে বিমানবন্দরে পৌঁছানোর কথা থাকলেও এটি দেরিতে পৌঁছাবে বলে জানা গেছে। এ কারণে বিদ্যুৎবিভ্রাট-সংক্রান্ত ঝামেলা এটি এড়াতে পারবে। ফ্লাইটটি সকাল নয়টার দিকে পৌঁছানোর কথা।
তারেক আহমেদ জানান, এ সময়ের মধ্যে আর কোনো ফ্লাইটের শিডিউল ছিল না। বিদ্যুৎ বিপর্যয়ের কারণ অনুসন্ধানে তদন্ত চলছে।
কেএইচ





