চট্টগ্রামের বায়েজিদ থানার আনন্দ বাজার এলাকায় মাজারে ঢুকে দুই জনকে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় আসামি করা হয়েছে অজ্ঞাত কয়েকজন যুবককে।

শুক্রবার রাতে নুরুল ইসলাম নামে মাজারের এক ভক্ত এই মামলা (মামলা নং-৩)দায়ের করেন বলে জানান, বায়েজিদ থানার অফিসার ইনচার্জ ওসি প্রদীপ কুমার।

তিনি বলেন, জোড়া খুনের ঘটনায় অজ্ঞাতনাম কয়েকজনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনায় জড়িত সন্দেহে আবদুল মান্নন নামে একজনকে আটক করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবার দুপুরে নগরীর বায়েজিদ এলাকার আনন্দ বাজার ল্যাংটা ফকিরের মাজারে ঢুকে রহমত উল্লাহ ওরফে ল্যাংটা ফকির ও তার খাদেম আবদুল কাদেরকে জবাই করে হত্যা করে দুর্বৃত্তরা।

এআর