বেনাপোল কাস্টস হাউসের নিরাপদ গোপনীয় লকার ভেঙ্গে সোনা, ডলার সহ মুল্যবান পন্য সামগ্রী চুরি গেছে। দূর্ধর্ষ চুরি উদঘাটনে পোর্ট থানা সহ র‌্যাব, ডিবি , সিআইডি ( ক্রাইম সিন) ও পিবিআই ঘটনাস্থলে তদন্ত কাজ শুরু করেছেন।

কাস্টমস সুত্র জানায়, কাস্টমস হাউজের পুরাতন ভবনের দ্বিতীয় তলায় গোপনীয় একটি কক্ষে তালা ভেংগে লোহার লকার ভেংগে মূল্যবান বিপুল পরিমান সোনা, ডলার ও টাকা সহ বিভিন্ন ধরনের পন্য নিয়ে যায় চোরেরা। সেই কক্ষে প্রবেশ করার পুর্বে সংঘবদ্ধ চোর চক্র সিসি ক্যামেরার সব গুলো সংযোগ কেটে বিচ্ছন্ন করে দেয়।

সেখান থেকে মুল্যবান পন্য সামগ্রী নিয়ে গেছে বলে কাস্টমস সুত্রটি দাবি করে। ওই লকারে কাস্টমস, কাস্টমস শুল্ক গোয়েন্দা,বিজিবি ও পুলিশের উদ্ধারকৃত স্বর্ণ, ডলার বৈদেশিক মুদ্রা,কষ্টি পাথর সহ মুল্যবান দলিলাদি ছিল। ঘটনাস্থলে পুলিশ মোতায়ন করা হয়েছে।

স্থানীয়রা বলেন, কাস্টমস হাউসে সিসি ক্যামেরায় সুরক্ষিত একটি সংরক্ষিত এলাকায় কি ভাবে এধরনের দুধর্ষ চুরীর ঘটনা ঘটলো তা নিয়ে প্রশ্ন দেখা দিযেছে।

বেনাপোল কাস্টস হাউসেরে কমিশনার বেলাল হোসেন চৌধুরী জানান, কাস্টমস এর নিয়োগ প্রক্রিয়ায় কড়াকাড়ি, ভায়াগ্রা চক্রর অপতৎপরতা ও কাস্টমস কমিশনারকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য একটি চক্র এ কাজের সাথে জড়িত থাকতে পারে বলে তিনি জানান।

তবে যুগ্ন কমিশনার শহীদুল ইসলামেকে প্রধান করে ৫ সদস্য বিশিস্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় পাঁচজন কাস্টম কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে তিনি জানান।

নাছির/এমআর