স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে সৈয়দ আশরাফুল ইসলামকে অব্যাহতী দেওয়া হয়েছে এমন সংবাদের কোন ভিত্তিনেই বলে মন্তব্য করেছেন মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসাইন ভূইঞা।

মঙ্গলবার বিকাল ৪টা ২০ মিনিটে সচিবালয়ে সংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ ধরনের তথ্য আমাদের কাছে নেই। কোনো নির্দেশনা আসেনি। মন্ত্রিসভায় রদবদলের কোনো সিদ্ধান্তও আসেনি।’

উল্লেখ্য, মঙ্গলবার দুপুরে সৈয়দ আশরাফকে মন্ত্রণালয় থেকে অব্যাহতি দেওয়ার গুজব ছড়িয়ে পড়ে।

একই দিন দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের একটি প্রকল্প নিয়ে আলোচনায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী সৈয়দ আশরাফ অনুপস্থিত ছিলেন।

এরপর গুজব ছড়িয়ে পড়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরিয়ে সৈয়দ আশরাফকে দফতরবিহীন মন্ত্রী করা হচ্ছে।

এর আগেও ২০১১ সালের নভেম্বরে একবার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের পদত্যাগের গুজব ছড়ায়।

এআই/