ভোলার বাপ্তা বাসস্টান্ড এলাকায় চট্টগ্রাম থেকে আসা মেঘনা ট্রান্সপোর্ট নামের যাত্রীবাহী বাস থেকে ২ কেজি গাঁজাসহ মীর হোসেন (১৮) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল বুধবার রাতে চট্টগ্রাম থেকে আসা মেঘনা ট্রান্সপোর্টের বাসটি বাপ্তা বাসস্টান্ড এলাকায় এলে পুলিশ বাস থামিয়ে তল্লাশী চালায়। এ সময় কুমিল্লা থেকে আসা মীর হোসেনের কাছ থেকে ২ কেজি গাজার একটি প্যাকেট উদ্ধার করা হয়।

মীর হোসেনের বাবার নাম নুর আমম্মদ। সে পুশিলকে জানায়, ওই গাজাসহ মীর হোসেন লালমোহনের স্বর্নকার মাহাবুবুল হকের কাছে পৌছে দেয়ার জন্য ওই গাজা নিয়ে যাচ্ছিল।

ইআর