ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী নৈশ কোচ বাবুল এ্যান্টারপ্রাইজের সঙ্গে একটি নসিমনের সংঘর্ষে অন্তত তিনজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।

রোববার সকাল ৭টার দিকে ঠাকুরগাঁওয়ের ভুল্লী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। তাদেরকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন সদর থানা ওসি একেএম মেহেদী হাসান এবং ঘটনাস্থলে দায়িত্বরত উপ পরিদর্শক বাবুল হোসেন।

এআর