অংশ গ্রহন মুলক শাসন ব্যবস্হা শক্তিশালী করণের মাধ্যমে সরকারী সেবা সমুহের দায়বদ্ধতা রেসপন্স প্রকল্পের আওতায় ইউনিয়ন পর্যায়ে লোকমোর্চার দ্বিমাসিক মতবিনিময় সভা আজ ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুুুুপুরে মাগুরা শ্রীপুরের সদর ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়েছে।

৪নং শ্রীপুর ইউনিয়ন রেসপন্স কমিটির সভাপতি মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে ও প্রজেক্ট অফিসার মোঃ আতিকুর রহমান পান্নার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪নং শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মসিয়ার রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাাগুরার রেসপন্স প্রকল্পের সমন্নয়কারী তাসরিন জামান অন্যান্যাদের মধ্যে উপস্হিত ছিলেন শ্রীপুর ইউনিয়ন পরিষদের সচীব মোঃ আকিদুল ইসলাম, সাংবাদিক মোঃ সাইফুল্লা, বিশিষ্ট সমাজ সেবক সিরাজুল ইসলাম টোকনসহ আরো অনেকে।

ওয়েভ ফাউন্ডেশনের আয়োজনে এবং মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায়। জনপ্রতিনিধি, সাংবাদিক ও রেন্সপন্স প্রকল্পের প্রতিনিধি সহ মোট ২৫ জন ডেলিগেট উক্ত মতবিনিময় সভায় অংশ গ্রহন করেন।

সাইফুল্লাহ/এএস