চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মইজ্জ্যারটেক এলাকায় ১৭ লাখ ২ হাজার চিংড়ি পোনাসহ একটি ট্রাক আট করেছে কোস্টগার্ড পূর্বজোন।
সোমবার ভোররাতে ট্রাকটি আটক করা হয়। আটক হওয়া চিংড়ি পোনার আনুমানিক মূল্য ৫৪ লাখ টাকা।
কোস্টগার্ড পূর্বজোনের জোনাল কমান্ডার ক্যাপ্টেন শহিদুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মইজ্জ্যারটেক এলাকায় একটি ট্রাকে (সাতক্ষীরা ট-১১-০২১৯) অভিযান চালিয়ে চিংড়ি পোনাগুলো আটক করা হয়। এগুলো কক্সবাজার শাপলাপুর থেকে বাগেরহাট জেলার মংলায় নিয়ে যাওয়া হচ্ছিল। পরে জেলা মৎস্য কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পোনাগুলো কর্ণফুলী নদীতে অবমুক্ত করা হয়।
এ ব্যাপারে আইনী প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।
কেএইচ





