যশোরের অভয়নগর উপজেলার পল্লীতে আনোয়ার হোসেন (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার দিনগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার শুভরাড়া ইউনিয়নের গোপিনাথপুর গ্রামের নিজ বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের তোতা মিয়ার ছেলে।

অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতিবেশীর মাধ্যমে সংবাদ পেয়ে গোপিনাথপুর গ্রামের আনোয়ার হোসেনের তালাবদ্ধ ঘরে ঢুকে তার মরদেহ উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, তিন-চার দিন আগেই দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে মরদেহ ফেলে রেখে গেছে।

পেশায় কৃষক আনোয়ার ওই বাড়িতে একাই বসবাস করতে বলেও জানান ওসি।

এসএইচ