ময়মনসিংহে পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের ( জেএমবি) ২ সদস্যসহ ১৬২ জনকে আটক করেছে পুলিশ।
আটককৃতদের মধ্যে বিএনপি- জামায়াতের ২০ জন নেতাকর্মী রয়েছে বলে জানিয়েছেন ময়মনসিংহের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (ডিএসবি) নূর আলম।
তিনি জানান, শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত ময়মনসিংহের বিভিন্ন উপজেলার বিভিন্ন স্থান থেকে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃত ১৬২ জনের মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ৯০ জন, নিয়মিত মামলার আসামি ৫০, বিএনপি’র ১২, জামায়াতের ৬, শিবিরের ২ ও জেএমবি’র ২ সদস্য রয়েছে বলে জানান তিনি।
এআই





