কর্ণফুলী উপজেলায় যাত্রাবাহী নৌকাডুবিতে নিখোঁজ দুজনের সন্ধান মেলেনি। এই ঘটনায় ১৪ যাত্রীকে উদ্ধার করা হয়েছে।
আজ (০৮ এপ্রিল) সোমবার সকাল পর্যন্ত নিখোঁজ দুজনের জনের সন্ধান পাওয়া যায়নি বলে জানা গেছে।
গতকাল (রোববার) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার জুলধা ডাঙ্গারচর ঘাট থেকে নগরীতে পারাপারের সময় সল্টগোলা খালের মুখে এই দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, যাত্রীবোঝাই নৌকাটি ইঞ্জিন বিকল হয়ে আটকে পড়ে নদীতে। এসময় জাহাজের সৃষ্ট ঢেউয়ে সেটি ডুবে যায়।
জুলধা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড মেম্বার মোহাম্মদ শরীফ জানান, ডাঙ্গারচর বিদ্যুৎ কেন্দ্র এলাকায় ঘাট থেকে ১৬ জন যাত্রী নিয়ে বোটটি নগরীর দিকে যাচ্ছিল। নদী পার হয়ে সল্টগোলা খালের মুখের কাছাকাছি গেলে বোটের ইঞ্জিন বন্ধ হয়ে যায়।এসময় জাহাজের ঢেউয়ের বিপরীতে পড়ে বোট ডুবে যায়।
কাছাকাছি থাকা অন্য নৌকা দ্রুত সেখানে পৌঁছে ১৪ যাত্রীকে উদ্ধার করে। কিন্তু দুজন যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানান তিনি।
উদ্ধার হওয়া যাত্রীদের বক্তব্যের ভিত্তিতে ২ যাত্রী নিখোঁজের কথা বলা হচ্ছে।
এমবি





