রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে ১৩০০ লিটার লোকাল মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
সোমবার রাত পৌনে ৩টার দিকে তাকে আটক করে র্যাব-৩ এর একটি দল।
আটকের বিষয়টি নিশ্চিত করেন র্যাবের মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক মাকসুদুল আলম।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৩ এর একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে ১৩০০ লিটার লোকাল মদ ও তিনটি ভ্যানসহ ওই ব্যক্তিকে আটক করে।
তার নাম জানা যায়নি। আটককৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।
এমকে





