ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার পদমর্যাদার চারজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পৃথক দুটি আদেশের মাধ্যমে এসব বদলি করা হয়।
ডিএমপির ফেসবুক পেজেও এ বিষয়ে সংবাদ প্রকাশিত হয়েছে।
বদলিকৃত কর্মকর্তারা হলেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোঃ ওয়ালিদ হোসেনকে উপ-পুলিশ কমিশনার প্রকিউরমেন্ট এন্ড ওয়ার্কশপ, ট্রাফিক-উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার প্রবীর কুমার রায় পিপিএম-বার কে উপ-পুলিশ কমিশনার অপারেশনস্, উপ-পুলিশ কমিশনার মোঃ সাইফুল হককে উপ-পুলিশ কমিশনার ট্রাফিক উত্তর বিভাগ ও উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ নজরুল ইসলামকে উপ-পুলিশ কমিশনার পিওএম-পশ্চিম বিভাগ হিসেবে বদলি করা হয়েছে।
এএইচ





