জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশীর ছুরিকাঘাতে নুরুল আলম (৬০) নামে এক বৃদ্ধ খুন হয়েছে।

বুধবার গভীর রাতে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পূর্ব এলাহাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

চন্দনাইশ থানার উপ পরিদর্শক হুমায়ুন কবির মৃধা বলেন,‘জমি সংক্রান্ত বিরোধের জের ধরে স্থানীয় রফিকুল ইসলামের ছেলেরা রাত ২টার দিকে নুরুল আলমকে ছুরিকাঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।’

স্থানীয় কাঞ্চনাবাদ ইউনিয়নের চেয়ারম্যান আবদুল শুক্কুর বলেন,‘রাতে পাহাড়ের পাশে নিজের মুরগীর ফার্মে ঘুমিয়ে ছিলেন নুরুল আলম। পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন ঘুমন্ত অবস্থায় ‌তাকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’

কেএইচ