দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)-এর শীর্ষ সম্মেলনে বিদ্যুৎ সহযোগিতা বিষয়ক চুক্তি হচ্ছে না।
সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের এ তথ্য জানান পররাষ্ট্র সচিব মো: শহীদুল হক।
এর আগে গতকাল (রোববার) সার্কভূক্ত দেশের পররাষ্ট্র সচিবদের দুই দিনের বৈঠকের প্রথম দিন শেষে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো: শহীদুল হক সাংবাদিকদের বলেন বহুল আলোচিত তিনটি চুক্তিই বাতিল হতে পারে। কয়েকটি দেশের অভ্যন্তরীণ প্রস্তুতির অভাবেই চুক্তি হচ্ছে না বলেও জানান তিনি।
অবশিষ্ট যেই দুটি চুক্তি না হওয়ার সম্ভাবনা এখনও রয়ে যাচ্ছে তার মধ্যে রয়েছে সার্ক সদস্য দেশগুলোর মধ্যে যাত্রী ও পণ্য পরিবহনের জন্য আঞ্চলিক রেল সহযোগিতা চুক্তি এবং সার্ক পণ্য ও যাত্রীবাহী মোটরযান চলাচল বিষয়ক চুক্তি ।
জেআই





