হবিগঞ্জ শহরের প্রধান সড়কের তিনকোণা পুকুরপাড় এলাকায় সহকারী পুলিশ সুপার (উত্তর) ও সহকারী পুলিশ সুপার (দক্ষিণ) এর বাসভবনে তিনটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকাল পৌনে ৮টায় ককটেলগুলো নিক্ষেপ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুখোশধারী দুই দুর্বৃত্ত মোটরসাইকেলে করে এসে সহকারী পুলিশ সুপার সাজ্জাদ ইবনে রায়হানের (দক্ষিণ) বাসভবন লক্ষ্য করে তিনটি ককটেল নিক্ষেপ করেন। এতে ভবনের নিচতলার একটি কক্ষের জানালার গ্লাস ভেঙে যায়।

আব্দুল জলিল আরও জানান, মোটরসাইকেলটির নম্বর প্লেট কাপড় দিয়ে মোড়ানো ছিল।

জেএ