চাঁদপুরে হাজীগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা মীর হোসাইন ও নেতা হাজীগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হোসেন পরাণসহ জামায়াতের আট নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

মঙ্গলবার দুপুরে জামিন নামঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মো. কায়সার মোশাররফ ইউছুফ।

অন্য আসামিরা হলেন, শিবিরকর্মী মহসিন উদ্দিন, মোস্তফা মিয়া, রাশেদ, কাউছার হোসেন, আরিফ হোসেন ও আবদুর রহমান।

জানা যায়, জামায়াত নেতা মুজাহিদ ও বিএনপি নেতা সাকা চৌধুরীর ফাঁসি কার্যকর হওয়ার পর প্রশাসনের বিনা অনুমতিতে হাজীগঞ্জ আল কাউছার স্কুলে গায়েবানা জানাজা করেন তারা। এজন্য হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল মান্নান বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় ২৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৪০-৫০ জনকে আসামি করা হয়।

এমএম