সকাল ১০টার দিকে নারায়ণগঞ্জ হাইস্কুল কেন্দ্র পরিদর্শনে এসে পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন জানান, সকাল থেকে ২ ঘন্টায় যে কয়টি কেন্দ্র পরিদর্শনে গিয়েছি সেখানে কোন ধরনের বিশৃঙ্খল পরিবেশ দেখতে পাইনি। ভোটকেন্দ্রের পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। তবে ভোটার উপস্থিতি কম রয়েছে। আবহাওয়া ভাল থাকলে ভোটার উপস্থিতি বাড়বে বলে তিনি আশা প্রকাশ করেন।

এসময় তিনি আরো বলেন, কেন্দ্রগুলোতে ভোটারদের সঙ্গেও আমি কথা বলেছি তাদেরকে কোন ধরনের ভয়ভীতি কিংবা বাধা দেয়ার অভিযোগ পাইনি।

ঢাকা, এএইচ, ২৬ জুন (টাইমনিউজবিডি.কম)// এসএইচ