কুড়িগ্রামের ফুলবাড়ী ডিগ্রী মহিলা কলেজটি জাতীয়করণের দাবীতে র‌্যালি ও সমাবেশ করেছে কলেজের শিক্ষার্থী ও শিক্ষক কর্মচারীবৃন্দ।

মঙ্গলবার দুপুরে র‌্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ চত্বরে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে অধ্যক্ষ সুজাত হোসেন প্রামানিক বলেন, কুড়িগ্রাম জেলার বিচ্ছিন্ন জনপদ ফুলবাড়ী উপজেলা সর্ববৃহৎ নারী শিক্ষা প্রতিষ্ঠান ফুলবাড়ী ডিগ্রী মহিলা কলেজ। কলেজটি ১৯৯৪ সালে প্রতষ্ঠিত হয়ে ১৯৯৯ সালে এম.পি.ও ভুক্ত হয়। প্রতষ্ঠা লগ্ন থেকে উচ্চ মাধ্যমিক ও স্নাতক পর্যায়ে সন্তোষ জনক ফলাফল করে আসছে অত্র কলেজটি।

বর্তমানে এই কলেজে ৪ শতাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে। নারী শিক্ষা গুরুত্বের কথা বিবেচনা করে তিনি কলেজটি জাতীয়করণের জোর দাবী জানান।

এ সময় আরো বক্তব্য রাখেন কলেজ গভর্নিং বডির সভাপতি মইনুল হক চেয়ারম্যান, সহকারী অধ্যাপক বেলাল হোসেন প্রামানিক, হাফিজুর রহমান, একরামুল হক প্রমূখ

এআই