একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির দণ্ড কার্যকরকে কেন্দ্র করে ঢাকা কেন্দ্রীয় কারাগারে প্রবেশ করেছে ৪ এ্যাম্বুলেন্স।

শনিবার দিবাগত রাত সাড়ে বারোটায় কারাগারে আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের সঙ্গে দেখা করে তার পরিবার ফিরে যাওয়ার পরপরেই করা চত্ত্বরে ৪টি এ্যাম্বুলেন্স প্রবেশ করে।  এর থেকে ধারাণা করা হচ্ছে অতিশিঘ্রই এই দুই যুদ্ধাপরাধীর ফাঁসি কার্যকর করা হবে।

এর আগে শনিবার রাত ৮টার দিকে তিনি কারা অভ্যন্তরে প্রবেশ করেন। তার কারাগারে প্রবেশের মধ্য দিয়ে দুই আসামির ফাঁসির দণ্ড কার্যকরকে কেন্দ্র করে সৃষ্ট আগ্রহ ও উত্তেজনা আরো বৃদ্ধি পেল। একইসঙ্গে ফাঁসির দণ্ড কার্যকরের সম্ভাবনাও প্রবল হলো বলে মনে করছেন কার ফটকের সামনে ভীড় করা উৎসুক জনতা।

এদিকে সন্ধ্যা থেকেই কারাসূত্র থেকে পাওয়া খবরে জানা গেছে, এরইমধ্যে ৭ জল্লাদকে প্রস্তুত রাখা হয়েছে কারা অভ্যন্তরে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী সালাউদ্দিন ও মুজাহিদকে গোসল করিয়ে, কারা ইমামের মাধ্যমে তওবা পড়ানো হবে এবং জলটুপি পড়িয়ে ফাসিঁর মঞ্চে নিয়ে যাওয়া হবে। 

সংশ্লিষ্ট সূত্রে আরও জানা যায়, প্রথমে সালাউদ্দিন কাদের চৌধুরী এবং পরে আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর করা হবে।

এআই, কেবি