স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, করোনাভাইরাসে আক্রান্ত দেশগুলো থেকে আসা যাত্রীরা বাধ্যতামূলক কোয়ারেন্টিনে না গেলে জেল-জরিমানা করা হবে।

শনিবার (১৪ মার্চ) সকালে ইতালি থেকে দেশে ফেরত ১৪২ জনের সবাইকে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখার নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, পরবর্তী সময়ে আক্রান্ত দেশগুলো থেকে কোনো যাত্রী দেশে এলে তাঁদেরও বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখা হবে। এছাড়া কেউ যদি এই নির্দেশ অমান্য করে, তাহলে জেল-জরিমানা করা হবে বলে জানান তিনি।

করোনাভাইরাসে আক্রান্ত দেশ ইতালির রোম থেকে ১৪২ জন বাংলাদেশি যাত্রী শনিবার (১৪ মার্চ) সকাল ৮টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।

দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সের ইকে- ৫৮২ নম্বর ফ্লাইটে তারা আসেন। পরে তাঁদের আশকোনা হজ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।

এমবি