নগরীর ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং এলাকায় শনিবার বিকেলে অভিযান চালিয়ে ১১৫ লিটার চোলাই মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব। এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেপ্তারকৃতরা হল- নোয়াখালী জেলার কবিরহাট থানার চাপরাশিরহাট এলাকার ইসহাক মিয়ার ছেলে সজীব মিয়া (২৩) ও ইপিজেড থানার সিমেন্ট ক্রসিং সেইলার্স কলোনীর মৃত আবদুল মান্নানের ছেলে মো.শাহীন (২৭)।
পতেঙ্গা র্যাব-৭ এর সদরদফর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
মাসুম/এসএম





