বঙ্গোপসাগরের বিভিন্ন স্থানে পণ্যবোঝাই ৪ টি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। এছাড়া কয়েকটি জাহাজের দুর্ঘটনায় পড়ার খবর পাওয়া গেছে।
ঘন কুয়াশার কারণে বুধবার সকালে পৃথকভাবে এ ঘটনা ঘটেছে বলে লাইটারেজ জাহাজ নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ‘ওয়াটার ট্রান্সপোর্ট সেলের’ নির্বাহী পরিচালক মাহবুব রশিদ সাংবাদিকদের জানান।
তিনি জানান, বহির্নোঙরের ১৮ নম্বর বয়ার বিপরীতে শাহ সিমেন্টের ১০৫০ টন ক্লিংকার নিয়ে ডুবে গেছে ‘এমবি ল্যাবস-১’ নামের একটি জাহাজ।
“ভুট্টা নিয়ে চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জ যাওয়ার পথে সন্দ্বীপের ভাসানচর এলাকায় ‘গ্লোরি অব শ্রীনগর-৪’ ও ঘসিয়াচর এলাকায় এক হাজার ৯০০ টন চিনিবহনকারী ‘এমভি দারিন্দাসাব’ নামের আরও দুটি লাইটারেজ ডুবেছে।”
এছাড়া বিসিআইসির ১ হাজার ৮০০ টন রক ফসফেট বহনকারী ‘এমভি মজনু’ নামের লাইটারেজ জাহাজ বর্হিনোঙরে ডুবে গেছে বলেও জানান মাহবুব রশিদ।
এমবি





