নাশকতার মামলায় দীর্ঘ সময় ধরে আদালতে হাজিরা না দিয়ে পলাতক থাকায় বৃহস্পতিবার লালমনিরহাট জেলা জামায়াতের আমীর আব্দুল বাতেনের বাড়ীর অস্থাবর মালামাল ক্রোক (জব্দ) করেছে আদিতমারী থানা পুলিশ।

মালামাল ক্রোককারী কর্মকর্তা আদিতমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজ আলম বলেন, ২০১৩ সালের ডিসেম্বর মাসে জেলা জামায়াতের আমীর এ্যাড. আব্দুল বাতেনের নামে নাশকতা মামলা হয়। তিনি দীর্ঘদিন থেকে আদালতে হাজিরা না দিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। ফলে লালমনিরহাট চীফ জ্যুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের নির্দেশে তার আদিতমারী উপজেলার খাতাপাড়া এলাকার বসতবাড়ী থেকে মালামাল ক্রোক করা হয়েছে।

লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মালামাল জব্দ করা হয়েছে ও আসামী গ্রেফতারের চেষ্ঠা চলছে।

এমই/নুরনবী