হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৬ কেজি ১৯৫ গ্রাম স্বর্ণসহ আটক ২ জনকে রিমান্ডে নেয়ার আদেশ দিয়েছেন আদালত।

ঢাকা মহানগর হাকিম এরফান উল্লাহ রোববার দুপুর ২টায় ২ মামলায় পৃথকভাবে আমিরুল ইসলামের ৩ দিন ও মুহাম্মদ আলমাস শেখের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার সুষ্ঠু তদন্তের জন্য বিমানবন্দর থানা পুলিশ পৃথকভাবে ২ জনের ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

শনিবার ১ কেজি ৮০০ গ্রাম ও রবিবার ৪ কেজি ৩৯৫ গ্রাম স্বর্ণসহ তাদের আটক করেন বিমানবন্দর থানা পুলিশ।

ঢাকা, ২০ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ