পুলিশ পরিচয়ে এক পান দোকানিকে কুপিয়ে টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
বুধবার ভোর ৬টার দিকে রাজধানীর মগবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত পান দোকানির নাম মো. বাবু (২২)। তিনি বাসাবোর মাদারটেক এলাকার বাসিন্দা।
আহত বাবুর বন্ধু মো. সাগর জানান, বুধবার ভোরে বাবু দোকানের জন্য কলা কিনতে কারওয়ান বাজার যাচ্ছিলেন। এসময় কয়েকজন যুবক নিজেদের পুলিশ পরিচয় দিয়ে বাবুর গতিরোধ করেন। সঙ্গে ইয়াবা আছে বলে তল্লাশি করে বাবুর শরীর। তার কাছে অবৈধ কিছু না পেয়ে ওই যুবকরা বাবুর পকেটে থাকা কয়েক হাজার টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে।
এসময় বাবু তাদের বাধা দিলে দুর্বৃত্তরা তার পিঠ, হাত ও পায়ে কুপিয়ে জখম করে টাকা নিয়ে পালিয়ে যায়।
পরে গুরুতর আহতাবস্থায় পথচারীরা বাবুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করে।
[b]ঢাকা, ১৪ মে (টাইমনিউজবিডি.কম) // এনএস[/b]
জাতীয়
পুলিশ পরিচয়ে কুপিয়ে ছিনতাই
পুলিশ পরিচয়ে এক পান দোকানিকে কুপিয়ে টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। বুধবার ভোর ৬টার দিকে রাজধানীর মগবাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত পান দোকানির নাম মো. বাবু (২২)। তিনি বাসাবোর মাদারটেক এলাকার বাসিন্দা। আহত বাবুর বন্ধু মো. সাগর জানান,





