রাজধানীর কাফরুলে বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে অজ্ঞাত পরিচয় লাশটি উদ্ধার করা হয়।
কাফরুল থানার ওসি সিকদার মো. শামীম বলেন, কাফরুল এলাকার হারম্যান মেইনার স্কুল অ্যান্ড কলেজ গলির একটি টিনশেড বাড়ির কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশের পরিচয় এখনও জানা যায়নি।
ওসি বলেন, লাশটি পুরুষের, এটুকু নিশ্চিত হওয়া গেছে। ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জেড
জাতীয়
রাজধানীর কাফরুলে বস্তাবন্দি অর্ধগলিত লাশ
রাজধানীর কাফরুলে বস্তাবন্দি অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে অজ্ঞাত পরিচয় লাশটি উদ্ধার করা হয়।