রাজধানীর খিলগাঁও মেরাদিয়ার নয়াপাড়ায় পারভেজ সরদার (২২) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে ‘আত্মহত্যা’ করেছেন বলে তার স্বজনরা দাবি করেছেন।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) সারোয়ার খান এই তথ্য জানান।
পারভেজ রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার গোপীনাথপুর গ্রামের মিঠু সরদারের ছেলে।
এসআই বলেন, পারভেজ সরদার পেশায় রিকশাচালক ছিলেন। সোমবার রাত ১০টার দিকে নয়াপাড়ার টিনসেট ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, রিকশাচালক এই যুবক মাদকাসক্ত ছিলেন। ঠিকমতো কাজ করতেন না। পরিবারের কাছে সব সময় নেশার জন্য টাকা পয়সা চাইতো। এ নিয়ে পারিবারিক কলহের কারণে সবার অগোচরে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এমবি





