মাদক বিরোধী অভিযানে সফলতা না আসায় বেনাপোল পোর্টথানার ওসি (তদন্ত) ফিরোজ উদ্দিনকে প্রত্যাহার করে যশোর পুলিশ লাইনে স্থানান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ মে) রাতে ওসি প্রত্যাহারের খবর বেনাপোল পোর্ট থানায় এসেছে বলে থানা সুত্রে জানা গেছে।   

বর্তমান সরকার দেশব্যাপি মাদক বিরোধী অভিযান পরিচালনা করছে তখন বেনাপোল পোর্ট থানার পুলিশ মাদক বিরোধী অভিযানে তেমন একটা সফল ভুমিকা রাখতে পারেনি। আর একারনে ওসি (তদন্ত) ফিরোজ উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে বলে জানা গেছে। 

যশোর জেলা পুলিশের এডিশনাল  এসপি মো.  জালাল আহম্মেদ জানান, চলমান মাদক বিরোধি অভিযানে বেনাপোল পোর্ট থানা পুলিশের কোন সফলতা না থাকায় বরং অনেক ক্ষেত্রে নমনিয়তা দেখানোর অভিযোগে বেনাপোল পোর্ট থানার ওসি ফিরোজ উদ্দিনের প্রত্যাহার করে যশোর পুলিশ লাইনে স্থানান্তর করা হযেছে।

উল্লেখ্য, বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপুর্ব হাসান শারিরীক ভাবে অসুস্থ্ থাকায় বর্তমানে তিনি ঢাকায় চিকিৱসাধীন আছেন।   

 নাছির/এমবি