ফেনীর দাগনভূঞাঁ পৌরসভায় মনোনয়নপত্র দাখিল করতে গেলে বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী আবুল খায়েরের মনোনয়নপত্র ছিঁড়ে ফেলেছে দুর্বৃত্তরা৷ এ সময় তারা আবুল খায়েরকে শারীরিকভাবেও লাঞ্ছিত করে৷
আবুল খায়ের এ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর৷
বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে৷
আবুল খায়ের জানান, তিনি বেলা ১১টার দিকে মনোনয়নপত্র জমা দিতে গেলে তাকে লাঞ্ছিত করে মনোনয়ন কেড়ে নিয়ে ছিঁড়ে ফেলে দুর্বৃত্তরা৷
উপজেলা নির্বাচন অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফরিদা খানম বলেন, ঘটনাটি উপজেলা কমপ্লেক্সের বাইরে ঘটেছে, ভেতরে ঘটলে উপজেলা প্রশাসন নিরাপত্তা দিতে পারতো।
এমএইচ





