৮৪ বোতল ফেনসিডিলসহ তিন জনকে আটক করেছে র্যাপিড এ্যাকশান ব্যাটালিয়ন(র্যাব)।
নীলফামারী শহরের মড়াল সংঘ মোড় থেকে সোমবার রাত ১০টার দিকে তাদের আটক করা হয়।
তারা হলেন- দিনাজপুর শহরের ডাইনুর এলাকার সিরাজ উদ্দিনের ছেলে শেখ ফরিদ, আবদুল লতিফের ছেলে শওকত আলী ও জয়নাল আবেদিনের ছেলে মোফাজ্জল হোসেন।
র্যাব-১৩ নীলফামারী সিপিসি-২’র উপ পরিদর্শক মোজাম্মেল হোসেন জানান, সিপিসি-২ এর কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) আসাদুজ্জামানের নেতৃত্বে র্যাবের একটি দল অভিযান চালিয়ে ৮৪ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেলসহ তাদের আটক করে।
মঙ্গলবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হবে বলে জানান তিনি।
এআর





