স্বল্প মেয়াদী আমন বিইউ-১ ধান ভাগ্য খুলে দিয়েছে গাইবান্ধা জেলার কৃষকদের। চলতি বছর গাইবান্ধা সদর ও সাঘাটা উপজেলায় পরীক্ষামূলকভাবে মোট ৩০০ বিঘা জমিতে এ কর্মসূচীর আওতায় এ ফসল চাষ করা হয়। এরমধ্যে গাইবান্ধা সদর উপজেলায় ১৭৫ জন এবং সাঘাটা উপজেলায় ১২৫ জন কৃষকের জমিতে এ ফসল চাষ করা হয়।

আগাম এ ফসল উৎপাদনে কৃষকদের মধ্যে যথেষ্ট উৎসাহের সৃষ্টি হয়েছে। প্রতি বিঘা জমিতে ১৮ থেকে ২০ মণ পর্যন্ত ফলন হয়।

লক্ষ্মীপুর ইউনিয়নের লেংগা বাজার এলাকার কৃষক আব্দুস সাত্তারের জমিতে বিইউ-১ ধান কর্তন উপলক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আ. কা. মো. রুহুল আমীন।

লেঙ্গাবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অব্দুল লতিফের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব রাখেন সদর উপজেলা কৃষি অফিসার একেএম সাদেকুল ইসলাম, বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা: ময়নুল হক, উপসহকারী কৃষি কর্মকর্তা আব্দুস সবুর, আরডিআরএস’র মাঠ সমন্বয় পোরসিয়া রহমান, মহিদুল ইসলাম,  মো: আকবর হোসেন, মামুনুর রশিদ, ছামসুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, স্বল্প মেয়াদী বিইউ-১ ধান বীজ বপন থেকে কর্তন পর্যন্ত ১১০ থেকে ১১৫ দিন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় ও বেসরকারি সংগঠন আরডিআরএস বাংলাদেশের যৌথ উদ্যোগে এ ধান চাষ করা হয়।
রুবেল/এআই