লক্ষ্মীপুরে জিসান বাহিনীর সঙ্গে পুলিশের ‘বন্দুকযুদ্ধে’গুলিবিদ্ধ হয়ে মো. রনি নামে এক যুবক নিহত হয়েছেন এবং তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

সোমবার রাত পৌনে ১০ টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জের লতিফপুর গ্রামে এ ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধের পর ঘটনাস্থল থেকে একটি রিভলভার ও ১২ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়েছে।

পুলিশের দাবি, নিহত রনি জিসান বাহিনী প্রধানের দেহরক্ষ্মী। আহত পুলিশ সদস্যদের নাম জানা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, নিহত রনি দেওপাড়া গ্রামের মুগবল আহাম্মদের ছেলে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, লক্ষ্মীপুরের শীর্ষ সন্ত্রাসী জিসানকে গ্রেফতার করতে পুলিশ লতিফপুর গ্রামে অভিযান চালায়। এসময় উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি করে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। এতে বাহিনী প্রধান জিসানের দেহরক্ষ্মী রনি গুলিবিদ্ধ হন এবং আহত হন তিন পুলিশ সদস্য।

জেডআই