দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলাসমূহের বন্যা পরিস্থিতি আরা অবনতি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তবে আগামী ২৪ ঘন্টায় উত্তর ও উত্তর-মধ্য জেলাসমূহে বন্যা পরিস্থিতির সার্বিক উন্নতি হতে পারে।

বৃহস্পতিবার পানি উন্নয়ন বোর্ডের বন্যা তথ্য কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সাতক্ষীরা জেলার বন্যা পরিস্থিতি অপরিবর্তিত থাকতে পারে।

এদিকে ব্রহ্মপুত্র এবং যমুনা নদীর পানি হ্রাস পাচ্ছে। আগামী ৭২ ঘন্টা পর্যন্ত তা অব্যাহত থাকতে পারে। গঙ্গা-পদ্মা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে । আগামী ৪৮ ঘন্টা পর্যন্ত এ ধারা অব্যাহত থাকতে পারে।

সুরমা-কুশিয়ারা ব্যাতিত উত্তর-পূর্বাঞ্চলের নদীসমূহের পানি হ্রাস পাচ্ছে। আগামী ২৪ ঘন্টা পর্যন্ত এ ধারা অব্যাহত থাকতে পারে।

পানি উন্নয়ন বোর্ডের ৮৫টি পানি মনিটরিং স্টেশনের মধ্যে ৪৪টি স্থানে পানি বৃদ্ধি ও ৩৬টি স্থানে পানি হ্রাস পেয়েছে। ২টি স্থানে পানি অপরিবর্তিত রয়েছে। ৩টি স্থানের তথ্য পাওয়া যায়নি। ১৬টি স্থানে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এআর