চট্টগ্রাম নগরীতে সিএনজিচালিত অটোরিকশাসহ ৮১টি গাড়ি আটক এবং আইন অমান্য করার দায়ে ১ হাজার ৪৫টি মামলা করেছে ট্রাফিক পুলিশ।
গতকাল রবিবার সকাল থেকে আজ সোমবার সকাল ৬টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযানে এসব মামলা ও গাড়ি আটক করা হয়।
চট্টগ্রামের উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মাসুদ-উল-হাসান জানান, নগরীতে ট্রাফিক শৃঙ্খলা ফিরিয়ে আনতে বিশেষ অভিযান চলছে।
অভিযানে গত ২৪ ঘণ্টায় মিটারে না চলায় ১৬টি সিএনজি অটোরিকশা আটক ও ৪২৭টি মামলা এবং আইন অমান্য করায় অন্যান্য ৬৫টি গাড়ি আটক ও ৬১৮টি মামলা করা হয়। জরিমানার আর্থিক পরিমাণ ৪ লাখ ৭১ হাজার টাকা।
এমবি





