বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। এই ভাইরাস সংক্রমণের কারণে অনির্দিষ্টকালের জন্য ব্যাংকক রুটের সব ফ্লাইট বন্ধ করে দিয়েছে দেশের রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
শুক্রবার (২০ মার্চ) দুপুরে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোকাব্বির হোসেন।
ঢাকা-ব্যাংকক রুটে বিমান সপ্তাহে ১৪টি ফ্লাইট পরিচালনা করতো। তবে করোনার প্রভাবে গত দুই সপ্তাহে চারটি করে ফ্লাইট চালু রেখেছিল রাষ্ট্রীয় এই বিমান সংস্থা।
এর আগে সৌদি আরব, কুয়েত, কাতার, ওমান, দুবাই, আবুধাবি, মালয়েশিয়া ও ভারতে ফ্লাইট বন্ধ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।
উল্লেখ্য, চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মহামারী আকার ধারণ করেছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ১৭৮ জনে। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৪৬ হাজার ৭২২ জনে। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৬ হাজার ৫৪ জন। এরই মধ্যে বিশ্বের ১৭৬ দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস।
বাংলাদেশে করোনার থাবায় একজনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন অন্তত ২০ জন।
এমবি





