কক্সবাজার শহর থেকে অস্ত্র ও গুলিসহ নূর মোহাম্মদ (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সকাল ১০টার দিকে শহরের মৌলভীপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

নূর মোহাম্মদ মৌলভীপাড়ার মোহাম্মদ ইউসুফ ওরফে ইউসুফ মাঝির ছেলে। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, অপহরণসহ পাঁচটি মামলা রয়েছে।

কক্সবাজার সদর থানার এসআই মো. আব্দুর রহিম বলেন, নূর মোহাম্মদ দীর্ঘদিন পলাতক ছিলেন। তিনি এলাকায় অবস্থান করছেন এমন খবরের ভিত্তিতে রোববার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পরে তার স্বীকারোক্তি মতে বাড়ির পাশে আবর্জনার স্তূপ থেকে দুটি বন্দুক ও দুটি গুলি উদ্ধার করা হয়েছে।


এমএনজে