ঝিনাইদহের কালীগঞ্জ নিশ্চিন্তপুর ভূষন সরকারী প্রাথমিক বিদ্যালয় ভবন নির্মানের শুভ উদ্বোধন করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকাল ৮ টায় নলডাঙ্গা ভূষন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠের দক্ষিণ পাশে ৩৩ শতক জমির উপর ৪৭ লক্ষ, ১০ হাজার টাকা ব্যয়ে নিশ্চিন্তপুর ভূষন সরকারী প্রাথমিক বিদ্যালয় দ্বিতল স্কুল ভবনের নির্মাণ কাজের উদ্বোধন করেন, ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল আজীম আনার।

এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু, কালীগঞ্জ পৌরসভার নব-নির্বাচিত মেয়র আলহাজ্ব মকছেদ আলী বিশ্বাস, কালীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মানোয়ার হোসেন মোল্লা, উপজেলা যুবলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা, মহাতাব উদ্দিন ডিগ্রী কলেজের সাবেক প্রভাষক শরিফুল ইসলাম, নলডাঙ্গা ভূষন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকবুল হোসেন তোতা, দৈনিক সমকালের কালীগঞ্জ প্রতিনিধি সাংবাদিক জামির হোসেন, সময়ের খবরের কালীগঞ্জ প্রতিনিধি সাংবাদিক এসএম হাবিব, প্রথম আলোর ফটো সাংবাদিক মমিনুর রহমান মন্টু, দৈনিক পূর্বাঞ্চলের কালীগঞ্জ প্রতিনিধি মানিক ঘোষ, বিশিষ্ট্য ব্যবসায়ী শাহাজাহান আলী, কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সভাপতি অজিত কুমার ভট্টাচার্য, নিশ্চিন্তপুর ভূষন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি শেখ শরিফুল ইসরাম মিঠু প্রমুখ।

 

এমআইএস।