গাইবান্ধা সদর উপজেলার ৫নং বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের ২০১৫-২০১৬ অর্থ বছরে উন্মোক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে এ উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব এহছানে এলাহী।

এতে বিশেষ অতিথি ছিলেন ডি এফ অরুন দর্শী চাকমা এবং স্থানীয় সরকার শাখার উপ পরিচালক মোখলেছুর রহমান।

উক্ত অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এমারুল ইসলাম সাবিন মোট ২লক্ষ ৮ হাজার টাকার বাজেট ঘোষণা করেন এবং স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও ইউ পি সদস্য বৃন্দ ইউনিয়ন পরিষদের প্রকাশ্য বাজেটের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।

এমকে