রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশে এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে মো. মোকাব্বির হোসেনকে নিয়োগ দিয়েছে সরকার।  

আজ (১২ সেপ্টেম্বর) বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

মো. মোকাব্বির হোসেন এর আগে  বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিবের (বিমান ও সিএ) দায়িত্বে ছিলেন।  

গত ৩০ এপ্রিল রাতে বিমানের পরিচালনা পর্ষদের সভায় সংস্থাটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এ এম মোসাদ্দিক আহমেদকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।

সেই সময় ভারপ্রাপ্ত এমডি হিসেবে বিমানের পরিচালক (ফ্লাইট অপারেশন্স) ক্যাপ্টেন ফারহাত হাসান জামিলকে দায়িত্ব দেওয়া হয়।

মো. মোকাব্বির হোসেন ১৯৯১ সালে বিসিএস  (প্রশাসন) দশম ব্যাচে যোগদান করেন। সর্বশেষ তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব (বিমান ও সিভিল এভিয়েশন) হিসেবে দায়িত্ব পালন করেন।

মোকাব্বির বাংলাদেশ সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়া, তিনি যুগ্ম সচিব হিসেবে জনপ্রশাসন, অর্থ বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগসহ বিভিন্ন মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেন।

এমবি