জঙ্গি-সন্ত্রাস প্রতিরোধে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। সন্ত্রাসী হামলা আগে থেকেই প্রতিরোধ করবো বলেও জানান তিনি।

সোমবার (১৬ মে) বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যুক্তরাষ্ট্রের ১৫ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকের পর এসব কথা বলেন তিনি।  

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গি-সন্ত্রাস মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে আমরা একসঙ্গে কাজ করবো। সন্ত্রাসী হামলায় আক্রান্ত না হয়ে ঘটনা ঘটার আগেই থেকেই প্রতিরোধ করবো। প্রতিনিধি দলের সঙ্গে কথা হয়েছে, আমরা একসঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করবো।

ওএফ