রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুই কেজি ওজনের স্বর্ণসহ মনির হোসেন (৩৮) নামে এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর কাস্টমস বিভাগ।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে তাকে আটক করা হয়। কুমিল্লার বাসিন্দা মনির কুয়ালালামপুর থেকে ঢাকায় আসেন।

বিমানবন্দর কাস্টমসের যুগ্ম কমিশনার কাজী জিয়াউদ্দিন সমকালকে জানান, ওই যাত্রীর সঙ্গে থাকা রাইস কুকার ও তার পকেটের মধ্যে ভাঙা ও গলানো অবস্থায় স্বর্ণগুলো লুকানো ছিল। উদ্ধার হওয়া ২ কেজি স্বর্ণের দাম প্রায় এক কোটি টাকা।

তিনি জানান, সকালে বাংলাদেশে বিমানের একটি ফ্লাইটে মনির ঢাকায় আসেন। পরে বিমানবন্দরের গ্রিন সিগন্যাল অতিক্রমের সময় গতিবিধি সন্দেহজনক হওয়ায় তাকে তল্লাশি করা হয়। এসময় ওই স্বর্ণগুলো পাওয়া হয়।

চোলাচালান আইনে মামলা করার পর ওই যাত্রীকে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হবে বলে জানান ওই শুল্ক কর্মকর্তা।

ইআর