সাভারের আশুলিয়ায় বাস চাপায় অজ্ঞাত এক যুবক নিহত হয়েছে।
সোমবার সকাল ৬ টার দিকে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ডে এঘটনা ঘটে।
পুলিশ বলছে ভোর ৬ টার দিকে ইউনিক বাসস্ট্যান্ডে রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস অজ্ঞাত ওই যুবককে চাপা দেয়। এসময় ঘটনা স্থলেই ওই যুবক নিহত হয়। পরে খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনা স্থলে পৌঁছে অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি)মহসিনুল কাদিরওবাস চাপায় যুবক নিহত হওয়ার বিষয়টি নিশিচত করেছেন।
এমই





