টাঙ্গাইলে স্ত্রী হত্যার দায়ে স্বামী আবুল হোসেনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন আদালত।

সোমবার দুপুরে ট্রাইব্যুনালের বিচারক শরীফ উদ্দিন আহমেদ এ রায় দেন। মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি জালানি বেগমকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।

মামলার বিবরণে জানা গেছে, ১৯৯৮ সালের ১৫ জুলাই বাসাইল উপজেলার সোনালিয়া গ্রামের আবুল হোসেন তার স্ত্রী খোদেজা বেগমকে তার বাবার বাড়ি থেকে ১০ হাজার টাকা এনে দিতে বলেন। পরে খোদেজা বেগম তার বাবার কাছ থেকে ৩ হাজার টাকা এনে দেন। এতে আবুল হোসেন ক্ষিপ্ত হয়ে খোদেজাকে মারধর করে। মারধরের একপর্যায়ে খোদেজা বেগম মারা যান। এ ঘটনায় খোদেজার চাচা শহিদুল ইসলাম শহিদ বাদী হয়ে আবুল হোসেন ও তার দ্বিতীয় স্ত্রী জালানি বেগমের নামে বাসাইল থানায় মামলা দায়ের করেন।

এমই