বি:বাড়িয়া জেলার সরাইলে পাজেরো ও পণ্যবাহী ট্রকের সংঘর্ষে অজ্ঞাত পরিচয় (৩৫) এক ব্যক্তি নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় পাজেরোর অপর দুই আরোহী আহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার কুট্টাপাড়া মোড়ে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- জহির উদ্দিন (৪০) ও শহীদুজ্জামান (৪২)।

সরাইল বিশ্বরোড খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর সিদ্দিকী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাতে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার কুট্টাপাড়া মোড়ে ঢাকা অভিমুখী একটি পাজেরো জিপের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পাজেরো জিপটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় পাজেরো জিপে থাকা তিন আরোহী গুরুতর হন।

পরে খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের মধ্যে দুইজনকে উদ্ধার করে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং একজনকে আশঙ্কাজনক অবস্থায় জেলা জেলা সদর হাসপাতালে পাঠায়। জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক অজ্ঞাত পরিচয় ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন।

এমই