মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার কাটাছরাই ইউনিয়নের বাড়ীখালী গ্রামে ট্রাক বোঝাই গরু ডাকাতির সময় গণ পিটুনিতে বেলাল হোসেন নামে এক ডাকাত নিহত হয়েছে।
মঙ্গলবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।
এসময় ডাকাতদের গরু বোঝাই ট্রাক প্রতিরোধ করতে গিয়ে হারুন নামে স্থানীয় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
জোরারগঞ্জ থানার এস আই নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, উপজেলার মিঠানালাই উনিয়নের বামন সুন্দরের চর এলাকা থেকে সংঘবদ্ধ ডাকাত দল ট্রাক বোঝাই করে ৯টি গরু ডাকাতি করে নিয়ে যাচ্ছিল। স্থানীয়রা টের পেয়ে পথে ডাকাতদের প্রতিরোধ গড়ে তোলে। এসময় ট্রাকের ধাক্কায় হারুন নামে একজন গুরুতর আহত হয়। তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়।
এরপর এলাকাবাসী বাড়ীখালী গ্রামে এলাকায় ডাকাতদের পথ গতিরোধ করে গণপিটুনি দিলে বেলাল নামের এক ডাকাতকে গণপিটুনি দেয়। উত্তেজিত জনতা ট্রাক থেকে গরু নামিয়ে এতে আগুন ধরিয়ে দেয়। তাকে গুরুতর আহত অবস্থায় স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জেআই





