বরিশাল নগরীর রূপাতলী এলাকায় দুর্বৃত্তদের কোপে হৃদয় (১৪) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আহত হয়েছে আরো একজন।
আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে রূপাতলীর শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি মাধ্যমিক বিদ্যালয় এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত হৃদয় ওই স্কুলের দশম শ্রেণির ছাত্র।
বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওলাদ হোসেন কুপিয়ে স্কুলছাত্র হত্যার বিষয়টি নিশ্চিত করেন।
‘কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো আমরা নিশ্চিত করে বলতে পারছি না’, বলেন আওলাদ।
এমই





