সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে খুলনা বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদল পৃথকভাবে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ আহ্বান জানান।

সাক্ষাৎকালে বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ও গবেষণার মান বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন রাষ্ট্রপতি। একই সঙ্গে উচ্চশিক্ষার ক্ষেত্রে গুণগত মান নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন তিনি।

রাষ্ট্রপতি বলেন, বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি অর্জনের পর শিক্ষার্থীরা যেন জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নিজেদের দক্ষতা ও যোগ্যতার প্রমাণ রাখতে পারে, সে লক্ষ্যে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে।

তিনি আরও বলেন, ফ্যাসিস্ট আমলে ক্ষতিগ্রস্ত ও বিপর্যস্ত শিক্ষাব্যবস্থা পুনর্গঠন এবং এর গুণগত মান উন্নয়নে বর্তমান সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে।

সৌজন্য সাক্ষাতে খুলনা বিশ্ববিদ্যালয় ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষা, গবেষণা ও সার্বিক কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান।

এ সময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

এস